27 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি-ওবায়দুল কাদের

লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি-ওবায়দুল কাদের

লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি-ওবায়দুল কাদের

বিএনএ, ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায়, তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে। রোববার (২০ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোন অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, বিএনপির আন্দোলনে সাড়া দেবে না জনগণ। তারা জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি মানুষের ভাগ্য উন্নতি হোক চায় না। তারা নিজেদের পকেট ভারি করতে চায়। লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি।

বিএনএনিউজ২৪,আমিন,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ