31 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - মে ২০, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের সাথে ‘খুব দ্রুত’ যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ইরানের সাথে ‘খুব দ্রুত’ যুদ্ধ শেষ হবে: ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক: হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন- “ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ করতে যাচ্ছি।” এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। ‘তারা (ইরান) মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়; তারা এই পরিস্থিতিতে ক্লান্ত।’ তাদের (ইরান) মাথায় পারমাণবিক বিষয়টি রয়েছে এবং আমরা তাদেরকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।

তিনি আরও বলেন, ‘আমরা চমৎকার কাজ করেছি। আমার মনে হয়, আমরা খুব দ্রুতই এই সংকটের অবসান ঘটাতে যাচ্ছি। তাদের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আশা করি, আমরা খুব সুন্দর উপায়েই এটি সম্পন্ন করতে পারব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব বা ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাসের পক্ষে ভোট দেওয়া হয়েছে। মঙ্গলবার পাস হওয়া এই প্রস্তাব অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ