31 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কারখানায় হামলা ও চাঁদাবাজি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রামে কারখানায় হামলা ও চাঁদাবাজি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রামে কারখানায় হামলা ও চাঁদাবাজি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ড্রাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ১টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ অটো ইন্ড্রাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ঢুকে উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগের নেতৃত্বে মোটরসাইকেল যোগে ৮/১০ জন সন্ত্রাসী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে। এ সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত