24 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে যুবক আহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়  বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম হামিদা আক্তার (৫৬)। রোববার (১৯ মে) রাত ৯টার সময় উপজেলার  পুটিবিলা পহরচান্দা আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হানিফের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হামিদা আক্তার ওই এলাকার মৃত  নাজির হোসেনের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, এশারের আযানের পর রাস্তা দিয়ে হেঁটে তিনি দোকানে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার উপর  হাতির সামনে পড়েন। হাতির আক্রমণে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, হাতির আক্রমণে পিষ্ট এক মহিলাকে হাসপাতালে আনা হয়েছিল।  মহিলার তার আগে মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত ঘোষণা করি।

 

বিএনএনিউজ/ নাবিদ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে