23 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মক্কায় হোটেলে আগুন, ৮ পাকিস্তানি নিহত

মক্কায় হোটেলে আগুন, ৮ পাকিস্তানি নিহত


বিএনএ ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীতে একটি হোটেলে  অগ্নিকাণ্ডে অন্তত ৮ পাকিস্তানি নিহত হয়েছেন।শনিবার (২০ মে) এ ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও ছয় পাকিস্তানি। আগুনে হতাহত ওই পাকিস্তানিরা ওমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে পাকিস্তানের আটজন নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ।  এ থেকে পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে

পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা