29 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলীর ধোলাইপাড় এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাহাঙ্গীর হোসেন(৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম শুক্রবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ধোলাইপাড় ১ নম্বর দিশারী গলিতে বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে স্থানীয় টিটু, জনি, রাহাত, রিপনসহ ৫/৬ জন অতর্কিতে ভাবে তার উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জাহাঙ্গীর হাতে। সন্ত্রাসীরা তার কাছে থাকা ২৮ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। রক্তাক্ত জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে ভর্তি রাখেন। তার হাতে ২২টি সেলাই দেয়া হয়।

আহতের বাবা আব্দুল রশিদ হাওলাদার জানান, বৃহস্পতিবার রাতেই কদমতলী থানায় মামলা করতে গেলে পুলিশ শুক্রবার সকালে যেতে বলে। আজ সকালে আবার যাওয়ার পর পুলিশ অভিযোগ আমলে নিলেও তদন্তের নামে সময় ক্ষেপন করে। এসআই শহিদুল ঘটনাস্থল পরিদর্শন করার পরও এখনও মামলা নেয়নি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী