27 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পূর্বশত্রুতার জেরে খুকি আকতার (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে ওই এলাকার মানিক মিয়া (২৮) নামে এক যুবক কুপিয়ে হত্যা করেছে। বুধবার ( ১৯ মে) রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি রবিউল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে রাতে মানিক মিয়া নামের এক যুবক প্রবাসী ইছা মিয়ার স্ত্রীকে কুপিয়ে আহত করে।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন