বিএনএ, ঢাকা: ইরানের সঙ্গে নতুন দফায় আলাপের জন্য মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ‘প্রতিনিধিরা’ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।
এদিকে এই আলোচনায় অংশ নেবে কি না-তা এখনো নিশ্চিত করেনি তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে তারা এই আলোচনায় যোগ দেবে না।
এর আগে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ।
বিএনএ/ওজি
![]()

