27 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু

ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু

ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু

বিএনএ, স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক দিন পর বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট শুরু হচ্ছে। প্রথমবারের মতো অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়ানো ছাড়াও ১৬০০ মিটার রানিং টেস্টের পাশাপাশি দিতে হচ্ছে ভিন্নধর্মী পরীক্ষা। শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টায় শুরু হওয়া এই কার্যক্রম শেষ হবে মিরপুরে জিম সেশন দিয়ে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন বিসিবির ট্রেইনার নাথান কেইলি।

ক্রিকেটারদের এই ফিটনেস টেস্ট পর্যবেক্ষণের জন্য ট্রেইনার ছাড়াও বিসিবির অনেকেই উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটাররা ফিরেছেন। সকাল ৬টায় ক্রিকেটাররা মাঠে উপস্থিত হন, ওয়ার্মআপ করেন। সকাল ১০টা পর্যন্ত ক্রিকেটাররা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছিলেন।

এর পর ক্রিকেটাররা চলে যান মিরপুর স্টেডিয়ামে। সেখানে জিম সেশনে অংশ নেবেন তারা। বিশ্বকাপ পরিকল্পনায় থাকা ৩৫ ক্রিকেটার এদিন মাঠে এসেছেন। ক্রিকেট খেলায় ফিটনেস গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ায় বিসিবি এবার ফিটনেসের ওপর আগের চেয়ে বেশি জোর দিয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের