21 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু সেতুতে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়

বিএনএ ডেস্ক: ঈদের ছুটি শুরুর প্রথম দিন বুধবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে; তাতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (১৯ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়েছে, যা গত ক‌য়েক দি‌নের তুলনায় বেশি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল।

পাভেল জানান, এই সময়ে ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০টি প‌রিবহন পারাপারে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। আর উত্তরবঙ্গ থে‌কে ঢাকার দিকে ১৫ হাজার ২৪৯ পরিবহন পারাপারে ১ কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। ২৪ ঘণ্টার হিসেবে সব মিলিয়ে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকায় আদায় হয়েছে।

স্বাভাবিক সময় সেতুতে এক থেকে দেড় কোটি টাকার মতো টোল আদায় হয়। তবে ঈদ যত ঘনিয়ে আসছে যানবাহনের চাপ ততো বাড়ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী