28 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ


বিএনএ, বিশ্বডেস্ক : সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর সংঘর্ষের মধ্যে খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।  এখন পর্যন্ত সেখানে অন্তত ২৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু লোক।

গত ১৫ এপ্রিল থেকে লড়াই শুরু হওয়ার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চাপের মুখে ২৪ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন প্রতিদ্বন্দ্বী কমান্ডাররা। তবে নির্ধারিত সময়ের আগেই ফের সংঘাতে জড়িয়ে পড়েন দুই বাহিনী।

আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) পক্ষ থেকে বুধবার (২০ এপ্রিল) নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এখনও রাজধানীজুড়ে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর সুদানের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার প্রতি অনুগত সামরিক ইউনিটগুলোর সঙ্গে লড়াই চলছে আরএসএফের, যার নেতৃত্বে রয়েছেন সুদানের উপনেতা মোহাম্মদ হামদান দাগালো।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা