21 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গৌরনদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

গৌরনদীতে নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ বরিশাল: বরিশালের গৌরনদীতে নিখোঁজের দুদিন পর সাকিল বেপারী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) উপজেলার কটকস্থল গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

নিহত সাকিল বেপারী গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মোহাম্মদ আলী বেপারীর (৫৮) পুত্র।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার একটি ধানখেতে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

পুলিশ জানান, সাকিল বেপারী গত সোমবার (১৮ মার্চ) রাতে বাড়ি থেকে কৃষি জমিতে ইঁদুর মারার ওষুধ দেওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ছেলে নিখোঁজের ঘটনায় বাবা মোহাম্মদ আলী বেপারী গতকাল (মঙ্গলবার) রাতে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ (বুধবার) দুপুরে স্থানীয়রা কটকস্থল গ্রামের একটি ধানখেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলেই গিয়ে লাশ উদ্ধার করে পরে পরিবারের লোকজন সাকিল বেপারীর মরদেহ শনাক্ত করেন।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী