29 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত


বিএনএ, ঢাকা : রাজধানীর মালিবাগে এক শিক্ষার্থী ছিনতাইকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। তার কাছ থেকে ৪৫ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা বলে অভিযোগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

পরে আহত অবস্থায় আবু রায়হান ইভানকে (২২) উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।

আহত ইভানের বাড়ি কিশোরগঞ্জ সদর থানা এলাকায়। বর্তমানে ঢাকার কলাবাগান নতুন থানার বিপরীত পাশে একটি ভবনের ছয় তলায় ভাড়ায় থাকেন। মালিবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিআইএসটি) পড়াশোনা করেন।

ইভান জানান, মালিবাগের একটি বিকাশের দোকান থেকে টাকা তুলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে পরে তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা সেমিস্টার ফি ৪৫ হাজার টাকা ও একটি নোকিয়া মোবাইলফোন নিয়ে যায় তারা। তিনি আরও বলেন,আমি বিআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টারে পড়ি। সেমিস্টার ফাইনাল দেওয়ার জন্য  বিকাশ থেকে ৪৫ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় চার যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে। তারা আমাকে কুপিয়ে আমার কাছে থাকা ৪৫ হাজার টাকা ও  একটি নোকিয়া মোবাইল ফোন নিয়ে যায়। পরে আমার বন্ধুকে খবর দিলে সে এসে আমাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমি পরীক্ষা দিতে পারব কি না, আমার সেমিস্টার ড্রপ হয়ে যাবে– সেটাই এখন বড় চিন্তার বিষয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অবস্থায় এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছে থাকা সেমিস্টার ফির ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী। তার শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী