25 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যেসব এলাকায় ৩ দিন বন্ধ থাকবে ইন্টারনেট

যেসব এলাকায় ৩ দিন বন্ধ থাকবে ইন্টারনেট


বিএনএ, ঢাকা: বগুড়া শহর ও উপজেলাগুলোতে ৭২ ঘণ্টা টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

মূলত বগুড়া শহরের সাতমাথায় তিনতলা টেলিফোন ভবনটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ওই ভবন থেকে সুইচ রুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করা হবে। এ কারণে ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

উপমহাব্যবস্থাপক (টেলিকম) বগুড়া কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বগুড়া সাতমাথায় অবস্থিত তিনতলা টেলিফোন ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বুয়েট। সেজন্য এই ভবন থেকে সুইচরুমের যাবতীয় যন্ত্রপাতি অন্যত্র স্থানান্তর করে পুনঃস্থাপন করা হবে। তাই আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। ডাটা নির্ভর বর্তমান এই সময়ে টেলিযোগাযোগ সেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটবে বলে বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

যে সমস্ত টেলিযোগাযোগ সেবাসমূহ বন্ধ থাকবে

বিটিসিএলের জিপন, লিজড লাইন ইন্টারনেট, ভিপিএন এবং কপার ক্যাবলের মাধ্যমে সংযোগ দেওয়া টেলিফোন (এজিডব্লিউ) সেবা বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়া শহর ও উপজেলাসমূহে জয়পুরহাট জেলার বিটিসিএল এর মাধ্যমে বাস্তবায়িত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেতার ও গ্রন্থাগারে সংযোগ দেওয়া ইন্টারনেট এবং বগুড়া শহরে টেলিফোন সেবা বন্ধ থাকবে।

পাশাপাশি এই ঘোষিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানায় সংস্থাটি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর