29 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায়

বিএনএ, ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে গাড়ির ধাক্কায় ইমদাদুল হক মিলন (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে আইডিবি ভবনের সামনে গিয়ে দেখতে পাই রাস্তায় এক মোটরসাইকেল আরোহী পড়ে আছেন। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই সাদ্দাম হোসেন জানান, ঘটনাস্থলের আশপাশে থাকা অনেকেই জানান ওই ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা সিসি ফুটেজ দেখে ওই গাড়ি শনাক্তের চেষ্টা করছি। বিস্তারিত পেলে পরে জানানো হবে। তার গ্রামের বাড়ি বগুড়া। তিনি রাজধানীতে বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ?