27 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » লিজেন্ড ট্রফির শিরোপা জিতল একমি স্ট্রাইকার্স

লিজেন্ড ট্রফির শিরোপা জিতল একমি স্ট্রাইকার্স

লিজেন্ড ট্রফির শিরোপা জিতল একমি স্ট্রাইকার্স

বিএনএ, স্পোর্টস ডেস্ক : লিজেন্ড ট্রফির শিরোপা জিতেছে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন একমি স্ট্রাইকার্স। একমি স্ট্রাইকার্স খালেদ মাহমুদ সুজনের এক্সপো রাইডার্সকে ৩০ রানে হারায়। শনিবার বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

একমি স্ট্রাইকার্সটস জিতে প্রথমে ব্যাট করতে নামে । নির্ধারিত ৭০ বলে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে পাইলট বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন এহসানুল হক সিজান। ২৭ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহমান। এক্সপো রাইডার্সের পক্ষে শানিয়ান তাহিম ও ফয়সাল হোসেন ডিকেন্স ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ রফিকের মায়াবী ঘূর্ণির মুখে পড়ে এক্সপো রাইডার্স। তিন ওভারে ১৯ রান দিয়ে একাই ৫টি উইকেট শিকার করেন বাঁহাতি লিজেন্ড স্পিনার। এছাড়া দুটি উইকেট শিকার করেন পেসার হাসিবুল হোসেন শান্ত।
নির্ধারিত ৭০ বলে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান তুলতে পারে খালেদ মাহমুদ সুজনের এক্সপো রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান আসে আফরোজের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন তালহা জুবায়ের। ৩০ রানে হেরে যায় সুজন বাহিনী।

ম্যাচ সেরা হন চ্যাম্পিয়ন দলের মোহাম্মদ রফিক।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা