18 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি

বিএনএ, ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে ২২ জানুয়ারি ২০২৬ বিকেল ৪টায়, চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা আবেদনকৃত কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এই ফি ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হবে।

ভর্তির যোগ্যতা হিসেবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ-২.২৫ থাকতে হবে। এছাড়া প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) বা প্রথম পর্ব মাস্টার্সে (নিয়মিত) উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে প্রাইভেট বা বর্তমানে অন্য কোনো মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারীদের স্নাতক ও মাস্টার্স পর্যায়ের প্রাপ্ত নম্বর বা সিজিপিএর ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। মেধাতালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে পর্যায়ক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

 

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য, সময়সূচি ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus’ ও ‘Important Notice’ অংশে পাওয়া যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী