20 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে আটক ১১ দালাল

চমেক হাসপাতালে আটক ১১ দালাল

চমেক হাসপাতালে আটক ১১ দালাল

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

রোববার (১৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

জানা গেছে, আটক ১১ জনের মধ্যে তিনজনকে ১৫দিন ও ৫ জনকে সাতদিন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর ৩ জনকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান সাংবাদিকদের জানান, হাসপাতালে চালানো অভিযানে দালাল চক্রের ১১ জনকে আটক করে র্যাব। তাদের অপরাধের ধরণ অনুযায়ী বিভিন্ন ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৩ জনকে জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী