28 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

লোহাগাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে সিহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দরগাহমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনর রশিদ।

নিহত সিহানের চাচা জহিরুল ইসলাম জানান, সিহান দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর শিশু সিহানকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু