31 C
আবহাওয়া
৪:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ পর্যটক নিহত

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ পর্যটক নিহত

bandarban বান্দরবান

বিএনএ, বান্দরবান : বান্দরবানের রুমায় চাঁদের গাড়ি খাদে পড়ে দুজন পর্যটক নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক।

তিনি জানান, দুর্ঘটনায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। আহত বা নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বান্দররবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান ফখরুল ইসলাম জানান, শুক্রবার ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে ৫টি পর্যটকবাহী গাড়ি নিয়ে কেওক্রাডং ভ্রমণে গিয়েছিল। আজ ফেরার পথে রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি বি-৭০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় দুইজন নিহত ও দশজন গুরুতর আহত হন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় নিহত দুজন নারী পর্যটক। পর্যটকদের বাড়ি মাগুরায় জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী