26 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে আটক ২

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে আটক ২

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে আটক ২

বিএনএ, লোহাগাড়া(চট্টগ্রাম):চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ায়  হোসেন নগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই শ্রমিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার( ২০ জানুয়ারী) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা।তাদেরকে ৫০হাজার টাকা জরিমানা করা  হয়েছে। এসময়  জঙ্গলে লুকিয়ে রাখা একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

আটককৃতরা হল সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার রঈ পাড়া সোলতান আহমদের পুত্র জসিম উদ্দিন(৩২) এবং বাঁশখালির জাকির আহমদের পুত্র মুহাম্মদ শাহজাহান(২১)।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা জানান,  উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ হোছেননগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটছিল প্রভাবশালীরা। এলাকায় সাধারণ জনগণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে পরিবেশ আইনে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়।অভিযানের খবর পেয়ে এক্সক্যাভেটর নিয়ে পালিয়ে যাওয়ার সময় গহীন জঙ্গলে লুকিয়ে রাখা এক্সক্যাভেটর জব্দ করা করেছি । এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও নয়নসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিএনএ/রিায়হান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের