27 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রাজধানীতে স্বামী ছুরিকাঘাতে স্ত্রী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরা থানাধীন আফতাব নগর এলাকায় একটি বাসায় দাম্পত্য কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মিম আক্তার (২২) নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত মিম আক্তার মো. সোহরাব খানের মেয়ে। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নারুবা উপজেলার হাজী জসিম উদ্দিন এলাকায়। বর্তমানে মিম আফতাবনগর তিন নম্বর রোডের ৫০ নম্বর বাসার স্বামী শেখ সোহেলের সঙ্গে থাকতেন। তার এক ছেলে আছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৪ টার দিকে মৃত ঘোষণা করে।

বোন তামান্না আক্তার জানান, আমার দুলাভাই শেখ সোহেলের সঙ্গে আমার বোন মিম আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাভাই ক্ষিপ্ত হয়ে আমার বোনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমার বোন গুরুতর আহত হয় । পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বিএনএননিউজ /আজিজুল/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী