24 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর বাংলামোটর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। পরে বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুন পার্শ্ববর্তী ভবনেও ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে মমতাজ ম্যানশনের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ওই বাসে কোনো যাত্রী ছিল কি না তা জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেন্টমার্টিন পরিবহনের ঐ বাসটি বাংলামোটর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দুর্ঘটনার আশঙ্কায় বাসচালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। আগুন ধরার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন মমতাজ ম্যানশনের সামনের অংশে ছড়িয়ে পড়ার পর আরও চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে