20 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের অর্থসহায়তা

কর্ণফুলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের অর্থসহায়তা

কর্ণফুলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের অর্থসহায়তা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে ছাই হয়েছে দুই ভাইয়ের দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইকে অর্থসহায়তা দিয়েছে উপজেলা জামায়াত ইসলামী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান উপজেলা জামায়াত আমীর মাষ্টার মনিরুল আবছার চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। পরে তাদের হাতে অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি কুলিং কর্ণার ও হার্ডওয়্যার দোকানের যাবতীয় মালামাল ও নগদ অর্থ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার মনিরুল আবছার চৌধুরী বলেন, আমরা মানবিক সহায়তা নিয়ে এসেছে। সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসুক। সবার সহযোগিতায় তারা আবারো ঘুরে দাড়াবে বলে বিশ্বাস করি।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী