21 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ৯

রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ৯

রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ৯

বিএনএ,বিশ্বডেস্ক : রাশিয়ার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এসময় ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর)সাখালিনের তিমোভস্কোয় শহরে ভোরের দিকে এ বিস্ফোরণ ঘটে।

তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

রুশ সংবাদমাধ্যমগুলোকে গভর্নর ভ্যালেরি বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- গ্যাস লিকেজ থেকে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী