23 C
আবহাওয়া
১:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি


বিএনএ, বিশ্বডেস্ক: গতকাল রোববার (১৮ অক্টোবর) সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম), ভারি বৃষ্টির কারনে ৪টি অঞ্চলের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করেছে। জাজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু অংশ এই সতর্কতার আওতাভুক্ত। বজ্রসহ বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হতে পারে বলে এই সতর্কতা নেওয়া হয়েছে।

এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে, যা ধুলিঝড় সৃষ্টি করতে সক্ষম। এই অস্থিতিশীল আবহাওয়ার ফলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সৌদি আরবের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা বেশি থাকবে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস, মক্কায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস, রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, মদিনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

দক্ষিণ-পশ্চিমের পার্বত্য অঞ্চলে আবহাওয়া কিছুটা শীতল থাকবে। যেখানে আভাতে ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। (সূত্র: গালফ নিউজ)

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা