23 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) লেবানন থেকে দেশটির হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি র প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছে এবং এটি সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার দুরে নেতানিয়াহুর বাসভবনে গিয় পড়ে। হামলার পর পর ঘটনাস্থলে যায় পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা