24 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীমঙ্গলে মাটি চাপায় চার চা শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে মাটি চাপায় চার চা শ্রমিকের মৃত্যু

শ্রমিকের মৃত্যু-শ্রীমঙ্গলে সুড়ঙ্গের মাটি খুঁড়তে গিয়ে ৪ চা শ্রমিকের মৃত্যু

বিএনএ, ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাটি চাপায় চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার  লাখাইছাড়া চা বাগানে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রানেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটি চাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

বিএনএ/ ওজি, জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে