25 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩০

বিএনএ ডেস্ক : পাকিস্তানে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।সোমবার দেশটির পাঞ্জাব প্রদেশের দেরা গাজী খানে ইনদুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি সিয়ালকোট থেকে রাজনপুরের দিকে যাচ্ছিল।

দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধার তৎপরতা চলছে।আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যু নিশ্চিত করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইটে এ দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ঈদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা। যেকোনো দুর্ঘটনাই বিপর্যয়ের চেয়ে কম নয়।

বিএনএ /ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী