20 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু


বিএনএ, বেনাপোল: পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে টানা ৫ দিন বন্ধ ছিল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এ সময়ে বাংলাদেশ থেকে কোন পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি বা ভারত থেকে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।  আজ বুধবার (১৯ জুন) থেকে ৫ দিন বন্ধ থাকার পর আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

তবে এ সময়ে যাত্রী পারপারের জন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন খোলা ছিল। ভারতগামী ও প্রত্যাগত পাসপোর্ট যাত্রীরা অবাধে দু’দেশের মধ্যে যাতায়াত করেছেন বলে নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম বলেন, ঈদের ছুটির কারণে ৫ দিন বন্ধ থাকার পর ফের বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর থেকে আজ থেকে সব ধরনের পণ্য আমদানিকারকরা মালামাল খালাস নিতে পারবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী