30 C
আবহাওয়া
১০:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় খালে ডুবে লবণ শ্রমিকের মৃত্যু

কুতুবদিয়ায় খালে ডুবে লবণ শ্রমিকের মৃত্যু

মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়ায় খালে ডুবে বাহাদুর (২৫) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে বাহাদুরকে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহাদুর উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ার আবদুল মোতালেবের ছেলে।

স্থানীয়রা জানান, লবণ পরিবহনের কাজ করার সময় দুপুর ১২টার দিকে খালে ডুবে যায় বাহাদুর। এসময় সে জহির আলী সিকদার পাড়া খালে ছোট ডিঙি নৌকায় লবণ বোঝায় করে হাতে ঠেলে নিয়ে যাচ্ছিল। সকলের পেছনে থাকায় বিষয়টি কেউ খেয়াল করেনি। অনেকক্ষণ পর তাকে পানির নিচে পাওয়া যায়।

স্থানীয় আলী জিন্নাহ জানান, নাজেম উদ্দিনের অধিনে লবণ শ্রমিকের কাজ করছিল বাহাদুর। বাহাদুরকে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। এসময় বাহাদুরের মুখে ফেনা দেখা যায়।

বাহাদুরের বাবা মোতালেব বলেন, আমার ছেলে খুব শান্ত। তার সাথে কারো বিভেদ থাকতে পারে না। হঠাৎ স্ট্রোক করেছে বলে ধারণা তার।

বাহাদুরের শ্বশুর জাকের হোসেন বলেন, মাত্র ৬ মাস আগে বাহাদুরের সাথে মেয়ে দিয়েছি। আজ সকালে লবণ বহন করতে গিয়ে খালে ডুবে মারা গেলো মেয়ের জামাই।

এদিকে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!