বিএনএ, ঢাকা : বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

