31 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা


বিএনএ , ঢাকা: কাঁচামালের  মজুদ শেষ হয়ে যাওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।  শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানাটির উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কারখানা সূত্র জানায়, ডিএপি সার তৈরির প্রধান কাঁচামাল হলো অ্যামোনিয়া। প্রতিষ্ঠার পর থেকেই এই কারখানাটি পার্শ্ববর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে আসছিল। কিন্তু গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে ওই দুটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি কারখানায় কাঁচামাল সরবরাহ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। গত কয়েকদিন মজুদ থাকা অ্যামোনিয়া দিয়ে উৎপাদন সচল রাখা হলেও শনিবার তা পুরোপুরি শেষ হয়ে যায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর