27 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ১৩ ঘণ্টায়ও চট্টগ্রামে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

১৩ ঘণ্টায়ও চট্টগ্রামে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

১৩ ঘণ্টায়ও চট্টগ্রামে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

বিএনএ, চট্টগ্রাম: দীর্ঘ ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রাম নগরের চকবাজার কাপাসগোলা এলাকার হিজলা খালে পড়ে নিখোঁজ ৬ মাস বয়সী শিশু সেহরিসের সন্ধান মেলেনি। শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো নৌবাহিনীর ১৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

সরেজমিনে দেখা যায়, নৌ-বাহিনীর ডুবুরি দল দুর্ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় জোরালোভাবে তল্লাশি চালাচ্ছে। আর খালপাড়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে স্বজনরা। খাল সংলগ্ন দুর্ঘটনাস্থল সড়কে বাঁশ দিয়ে রেলিং দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজার এলাকায় অটো রিকশা উল্টে সেহরিস’সহ তার মা ও দাদী খালে পড়ে যান। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে দুটি পাইপের সাথে আটকা পড়েন শিশুটির মা ও দাদী। পরে স্থানীয় ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করে। তবে শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা