29 C
আবহাওয়া
১১:০৪ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

সাভারে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

সাভারে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

বিএনএ, সাভার (ঢাকা): ঢাকার অদূরে সাভারের ব্যাংক কলোনীতে অভিযান চালিয়ে ডাকাতদলের ৮ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি চাপাতি ও ১টি সুইচ গিয়ারসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে, ভোর রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকার সাভার ফুটওভার ব্রিজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- মানিকগঞ্জের সদর থানার বাগজান এলাকার লাল মিয়ার ছেলে মো. রতন (৩৫), মানিকগঞ্জ সদর থানার ভাড়াইদা বাজার এলাকার মৃত জলিলের ছেলে মো. মানিক (৩৫), টাঙ্গাইলের ভুঞাপুর থানার চেংটাপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মো. রানা মিয়া (৪০), ময়মনসিংহের তারাকান্দা থানার মাঝিয়ালী এলাকার আল আমিনের ছেলে মো. মিলন (১৯), সাভারের মজিদপুর এলাকার শওকত আলীর ছেলে মো. আব্দুল আলীম (৩৬), সাভারের বনপুকুর এলাকার মৃত শফিউল্লাহর ছেলে মো. রনি (৩০), ঠাকুরগাঁও সদর থানার নিশ্চিন্তপুর এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. মুরাদ (২৮) ও তার ভাই মো. আরিফুল ইসলাম (৩১)। তারা সবাই সাভারের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই এবং ডাকাতি করে আসছে। এছাড়াও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, আটক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটক আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ ইমরান খান/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের