23 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভোলাবো স্বর্ণখালি সড়কের পূবেরগাঁও (মানিকের সড়ক) এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

তবে এখন পর্যন্ত নিহত ব‍্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

ভোলাবো তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান গণমাধ্যমকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণখালি বাজার-ভোলাবো সড়কের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মিজানুর আরও বলেন, ধারণা করা হচ্ছে গোলাকান্দাইল থেকে অটোরিকশা নিয়ে ভোলাবোর দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী