27 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাবিতে ভর্তি জালিয়াতি,শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাবিতে ভর্তি জালিয়াতি,শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা


বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) নগরীর মতিহার থানায় বাদী হয়ে এ মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

মামলায় অভিযুক্তরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ইয়াছির আরাফাত (২০), ফিসারিজ বিভাগের মো. আলিফ হোসেন (২০), লোকপ্রশাসন বিভাগের আল শামস তামিম (১৯), ফোকলোর বিভাগের নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিশির আহমেদ (২১), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ফজলুল করিম মাহিন (২৩) এবং আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শফিউল্লাহ (২৬)।

এদের মধ্যে মাহিন, শিশির ও শফিউল্লাহ অন্যজনের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকিরা ২০২১-২২ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তি হয়েছেন।

মামলার এজাহারে সবাইকে পলাতক দেখানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে (এ, বি, সি) প্রায় দুই লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় মো. ইয়াছির আরাফাত, আলিফ হোসেন, আল শামস তামিম ও নজরুল ইসলাম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ভর্তি হন। এর মধ্যে ইয়াছির আরাফাতের হয়ে প্রক্সি দেন শিশির আহমেদ, আলীফ হোসেনের হয়ে ফজলুল করিম মাহিন, আল সামস তামিমের হয়ে মো. শফিউল্লাহ এবং নজরুল ইসলামের হয়ে পরীক্ষা দেন শিশির আহমেদ।

মামলার প্রসঙ্গে জানতে চাইলে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘পাবলিক পরীক্ষা অপরাধ আইনে’ একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনএ/ সাকিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ