21 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বাংলাদেশি

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বাংলাদেশি

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বাংলাদেশি

বিএনএ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।স্থানীয় সময় রোববার (১৮ এপ্রিল) সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- পোমরা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার জাহেদ (৪২), সালাউদ্দিন (৪০) এবং আবছার (৪৫)। সালাউদ্দিন ও আবছারের বাড়ি বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামে বলে জানা গেছে। তারা সালালহ থেকে কাজ শেষে প্রাইভেটকারে করে রাজধানীতে ফিরছিলেন।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সবাই মাস্কাট মডার্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ-এলএলসি নামে একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।

কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম জানান,এক সপ্তাহ আগে তারা রাজধানী থেকে এক হাজার কিলোমিটার দূরে সালালাহ সিটিতে পর্দার কাজ করতে যান। কাজ শেষ করে প্রাইভেটকারে করে মাস্কাট ফিরছিলেন সবাই। পথে তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ  উদ্ধার করে বর্তমানে সালালাহ একটি হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ। আজ সোমবার মরদেহ মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।

এদিকে, নিহতদের মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ওমানের বাংলাদেশ দূতাবাস  সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স