20 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » গম চাষে উত্তরাঞ্চলের কৃষকের আগ্রহ বাড়ছে

গম চাষে উত্তরাঞ্চলের কৃষকের আগ্রহ বাড়ছে

গম চাষ

বিএনএ দিনাজপুর: দিনাজপুরসহ উত্তরাঞ্চলে গম চাষে  কৃষকের আগ্রহ বাড়ছে ।লাভজনক হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে  এখন গম চাষে বেশি ঝুকছেন তারা। দিগন্ত বিস্তৃত মাঠে গম কাটা,মাড়াই ও ঝাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এছাড়া, বারি-৩১, বারি-৩২,বারি-৩৩ রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলণশীল গমের নতুন জাত কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছায় গম চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন তারা।

উত্তরাঞ্চলের বিভিন্ন বিলুপ্ত ছিটমহলগুলোর পতিত-অনাবাদি জমিতেও গম চাষ হয়েছে।উদ্ভাবিত গমের এসব জাতের প্রযুক্তিগত চাষাবাদে সহায়তা দিচ্ছে বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনষ্টিটিউট।

চাষীরা জানান, ধানসহ অন্য ফসলের চেয়ে গম চাষে সেচ কম লাগে এবং খরচও কম। পাশাপাশি ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন জাতের গম চাষে শঙ্কামুক্ত হয়েছেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনষ্টিটিউট এর মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেন জানিয়েছেন, তাপ, ক্ষরাসহিষ্ণু জমি গম আবাদের জন্য উপযোগী। রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলণশীল গমের নতুন জাতগুলো চাষীদের গম চাষে আগ্রহ বাড়াচ্ছে। এ বিয়য়ে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।ইতোমধ্যে তাপসহনশীল ডাব্লুউএমআরআই-ওয়ান এবং ডাব্লুউএমআরআই-টু নামে গমের আরও নতুন দু’টি জাত উদ্ভাবন করা হয়েছে। উদ্ভাবিত নতুন জাত দু’টি কৃষকদের সরবরাহ করা হলে আগামিতে গমের উৎপাদন বাড়বে বলে আশা করছেন তিনি।

দেশে এবার প্রায় পৌনে ৪ লাখ হেক্টর জমিতে গমের চাষাবাদ হয়েছে। এর প্রায় অর্ধেক চাষাবাদ হয়েছে, উত্তরাঞ্চলে।দেশে গমের উৎপাদন বাড়াতে রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলণশীল গমের নতুন নতুন জাত উদ্ভাবন  ও প্রযুক্তি হস্তান্তরে কাজ করছে বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনষ্টিটিউট। এ নিয়ে কৃষকের মাঠ দিবসের আয়োজনও করা হচ্ছে।

নতুন নতুন জাতের বীজ গম উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছে, বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনষ্টিটিউট। তাদের এই সাফল্য এখন কৃষকের অনুপ্রেরণা। এই বীজ গম কৃষকের দ্বারপ্রান্তে ছড়িয়ে পড়লে আগামিতে এ অঞ্চলে গম চাষের পরিধি আরও বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনএনিউজ/এস শাহী,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী