25 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পিএসসির সদস্য হলেন রাবি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে

পিএসসির সদস্য হলেন রাবি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে


বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)-এর সদস্য পদে সানুগ্রহে নিয়োগ প্রদান করলেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ০৫ (পাঁচ) বছর বা তাঁর বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

প্রদীপ কুমার পাণ্ডে রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি, ১৯৯১ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও ১৯৯৫ সালে একই বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

২০০০ সালের ১৬ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন। এর মধ্যে ২০১০ সালে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

বিএনএনিউজ/সৈয়দ সাকিব/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী