20 C
আবহাওয়া
১০:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নতুন নিয়ম : ফেসবুক লাইভ ভিডিও ৩০ দিন পর মুছে যাবে

নতুন নিয়ম : ফেসবুক লাইভ ভিডিও ৩০ দিন পর মুছে যাবে


বিএনএ : এখন থেকে ফেসবুকে লাইভ ভিডিও সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। আগে এই ভিডিওগুলো অনির্দিষ্টকাল ধরে সংরক্ষিত থাকত। নতুন নিয়ম বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক।

এই পরিবর্তনের ফলে বর্তমানে ৩০ দিনের বেশি পুরনো লাইভ ভিডিওগুলো মুছে ফেলা হবে। তবে, ফেসবুক জানিয়েছে যে, ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন এবং তাদের ৯০ দিন সময় দেওয়া হবে। তারা চাইলে ভিডিও ডাউনলোড করতে পারবেন, ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন বা ভিডিওকে নতুন রিল আকারে সংরক্ষণ করতে পারবেন।

ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, “এই পরিবর্তন আমাদের স্টোরেজ নীতিগুলোকে শিল্পের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং সর্বশেষ লাইভ ভিডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে।” তবে, এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

ফেসবুক আরও জানিয়েছে, চাইলে ব্যবহারকারীরা তাদের লাইভ ভিডিও ডাউনলোডের জন্য ছয় মাস পর্যন্ত সময় নিতে পারবেন। নতুন ডাউনলোড টুলের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের পুরনো লাইভ ভিডিও ডাউনলোড বা ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী