20 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোরশেদুল আলম (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী পৌরসভার মিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোরশেদুল আলম (২৪) উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মিস্ত্রি বাড়ির মাহাবুল আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্লাম্বার মিস্ত্রি (পাইপ ফিটার) মোরশেদ পৌরসভার মিরেরহাট এলাকার একটি ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী