29 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত


বিএনএ, সিলেট : সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলায় তর্কবিতর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফ আহমদ (২৫) নামে এক যুবক হয়েছেন। শুক্রবার বিকেলে পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রাঙ্গা বিছরা গ্রামে এ ঘটনা ঘটে।

তারিফ আহমদ পৌর এলাকার তখলিছ আলীর পুত্র। এ ঘটনায় আহত অপর দুইজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানা পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে আহত তারিক আহমদ নামের এক যুবককে ওসমানী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আরও ২/৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী