27 C
আবহাওয়া
৪:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বড়পিলাক স্পোর্টিং ক্লাব

সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বড়পিলাক স্পোর্টিং ক্লাব

সিন্দুকছড়ি জোন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিএনএ,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ টায় সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় বড়পিলাক স্পোর্টিং ক্লাব এবং রানারআপ হয় শেখ রাসেল স্মৃতি সংসদ।  কমিটি সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ গ্রহন করে।

এসময় প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এছাড়াও জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে শেখ রাসেল স্মৃতি সংসদ। দলটি ১০ ওভারে দলীয় সংগ্রহ রান ৮১। প্রতিপক্ষের দেওয়া ৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড়পিলাক স্পোর্টিং ক্লাব ৮ ওভার ম্যাচ জিতে যায়।

খেলায় অ্যাম্পায়ারের দায়িত্বে ছিলেন, স্থানীয় অভিজ্ঞ অ্যাম্পায়ার জয়নাল আবেদীন।  চ্যাম্পিয়ন দল বড়পিলাক স্পোর্টিং ক্লাবের এবং রানারআপ দল শেখ রাসেল স্মৃতি সংসদের হাতে ট্রফি তুলে দেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি।

এসময় তিনি বলেন, খেলা ধুলার মাধ্যমে শরীর এবং মন ফ্রেশ থাকে। এছাড়াও খেলা ধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করা যায়। তাই সকলকে খেলাধুলায় আগ্রহ হওয়ার পরমর্শ দিয়ে টুর্ণামেন্টের আয়োজন সমাপ্তি ঘোষণা করেন।

বিএনএ/আনোয়ার হোসেন/এমএম

Loading


শিরোনাম বিএনএ
এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা