27.5 C
আবহাওয়া
১:০৯ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বুধবার থেকে বৃষ্টির আভাস

বুধবার থেকে বৃষ্টির আভাস

বুধবার থেকে বৃষ্টির আভাস

বিএনএ, ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঘন কুয়াশার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা সামান্য বাড়লেও পরবর্তীতে শীত ও কুয়াশার চাদরে ঢাকা থাকবে বিভিন্ন অঞ্চল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামি বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ে পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ ধরনের বৃষ্টি হয়। এতে মাঘে মেঘে দেখা হয়ে শীতের অনিুভূতি বেশি হবে।

বৃষ্টির পর শুক্রবার থেকে ফের আরেক দফা শীতের প্রকোপ বাড়তে পারে বলেও জানা গেছে।

এছাড়া শ্রীমঙ্গল, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও নওগাঁ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে দুপুর নাগাদ কোনো কোনো এলাকায় ঘন কুয়াশা বিরাজ করবে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?