28 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » মেয়েকে সঙ্গে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

মেয়েকে সঙ্গে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান


বিএনএ, ঢাকা : আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকাল ১১টার পর তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন।

তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান।

এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ