32 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ৬৫৩ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৬৫৩ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি


বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এই তথ্য জানান। ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনও জারি করেছে ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগের দুদিন ও পরের দুদিন (মোট ৫ দিন) দায়িত্ব পালন করবেন।

এর আগে, নির্বাচনে অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ করতে নির্বাচন কমিশন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয়। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের পাঠানো ওই চিঠিতে পাঁচদিনের জন্য এই সংখ্যক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাওয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী