28 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিজয় দিবসে রৌশন ফকির দরগাহ মাদ্রাসায় আলোচনা সভা

বিজয় দিবসে রৌশন ফকির দরগাহ মাদ্রাসায় আলোচনা সভা


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রৌশন ফকির দরগাহ মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ ডিসেম্বর) ফজরের নামাজের পর হিফজ ও এতিমখানায় খতমে কুরআন, সকাল ৯টায় র্যালী ও ১০টায় মাদ্রাসার অডিটোরিয়ামে স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার মাওলানা মনজুরুল মাওলা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সীর (বিএনএ) সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, মাদ্রাসার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজুমদার।

সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার আহমেদ, বিপ্লব মজুমদার,শহিদুল্লাহ মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে মিলাদ ও স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদ, দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সরদার।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা