31 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ববি কেন্দ্রীয় লাইব্রেরীর অটোমেশন কার্যক্রম উদ্বোধন

ববি কেন্দ্রীয় লাইব্রেরীর অটোমেশন কার্যক্রম উদ্বোধন


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরীর অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুর  একটায় ফিতাকেটে এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হচ্ছে এই অটোমেশন কার্যক্রম। এখন থেকে এই কার্যক্রমের সুফল ভোগ করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় লাইব্রেরীর এই অটোমেশন শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা প্রদান করবে। এর ফলে তাদের গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে। উপাচার্য এই কার্যক্রমের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। লাইব্রেরীয়ান ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ লাইব্রেরি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লাইব্রেরি আটোমেশনের মাধ্যমে এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বিশ্ববিদ্যালয়ের স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে যেকোন যায়গায় বসে লাইব্রেরিতে বিদ্যমান যেকোন বই খুব সহজেই পড়তে পারবে।

বিএনএনিউজ/রবিউল ইসলাম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!