31 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু


বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে ডুবে আপন দুই বোনসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগরের চর চাকলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ৫ শিশু হলো, চর চাকলা গ্রামের নিজা উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া(৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে একসঙ্গে পাঁচ শিশু মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, বিলের পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যুর ঘটনার খবর পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের